ভোলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
39
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:১২:০৪ পিএম
ভোলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
ষ্টাফ রিপোর্টার : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ভোলায়ও কর্মবিরতি চলছে। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মবিরতিতে অংশ নেন। ভোলা সদর উপজেলার চরসেমাইয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি, টাইম স্কেল, বেতন-গ্রেড সংশোধন ও নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলেও আশ্বাস ছাড়া কার্যকরের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।উপজেলার পূর্ব ইলিশার পরিবার কল্যাণ পরিদর্শিকা আফিয়া আক্তার বলেন, “আমরা বছরের পর বছর মাঠে কাজ করি। পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করি। অথচ আমাদের ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি।উপালোর ভেদুরিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হাসনা হেনা জানান, “নিয়োগবিধি বাস্তবায়নে স্পষ্ট নির্দেশনা নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে।তারা জানান, সমস্যার সমাধান না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।
এদিকে কর্মবিরতির কারণে পরিবার পরিকল্পনা দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম গর্ভনিরোধক বিতরণ, পরিবার কল্যাণ সংক্রান্ত পরামর্শ, জরুরি ফলোআপসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। সেবাপ্রার্থীদের অনেককে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘস্থায়ী কর্মবিরতি চলতে থাকলে সার্বিক সেবায় বড় ধরনের বিঘœ ঘটবে। দ্রুত সুরাহার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
