ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
23
প্রকাশিত: ০২ মে ২০২৬ | ০৬:০৫:১০ এএম
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : ভোলায় ২৮ এপ্রিল “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর, প্রশাসক, জেলা পরিষদ, ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা ও অন্যান্যরা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শামীম আহমেদ, উপপরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মূল ভিত্তি। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল চাষাবাদ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। তিনি কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে প্রযুক্তিনির্ভর কৃষির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা পুষ্টি সংবেদনশীল কৃষি, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনমূলক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সেচ ব্যবস্থাপনা, জৈব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্ভাবনী প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উপাদান প্রদর্শন করা হয়। এতে কৃষক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উক্ত আয়োজন বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ভোলা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, নারী উদ্যোক্তা, কৃষি সম্প্রসারণ কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, ভোলা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
