অভিনেতা মিলনের স্ত্রী আর নেই
ডেস্ক রিপোর্ট
488
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:৫০ এএম
ফাইল-ফটো
জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনিসুর রহমান মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।
ফেসবুক পেজে তিনি লিখেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ (রোববার) সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
