বাস দুর্ঘটনায় পানামায় ৩৯ অভিবাসীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
608
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:০৪ এএম
ফাইল-ফটো
মধ্য-আমেরিকার দেশ পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার ভোরের দিকে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬০ জনের বেশি অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছেন। বুধবারের ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৯ অভিবাসীর প্রাণহানি ও আরও ৩৬ জন আহত হয়েছেন।কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
