ক্ষতিগ্রস্ত তুর্কি-সিরিয়ানদের ভিসা দিচ্ছে জার্মানি
ডেস্ক রিপোর্ট
539
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০২:৩০ এএম
ফাইল-ফটো
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার। তাদের মধ্যে তুরস্কে লাশ উদ্ধার হয়েছে ২৪ হাজার ৬১৭টি আর সিরিয়ায় উদ্ধার হয়েছে ৪ হাজার ৫০০টি। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে আছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের সাময়িক ভিসা দিচ্ছে জার্মানি। এতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা নাগরিকরা সাময়িকভাবে জার্মানিতে তাদের আত্মীয়দের কাছে থাকতে পারবেন।
শনিবার বিল্ড নামে একটি পত্রিকাকে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার বলেন, এটি জরুরি সহায়তা। জার্মানিতে থাকা তুরস্ক ও সিরিয়ার পরিবারগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আত্মীয়দের এনে নিজের বাড়িতে রাখতে পারবেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই।
তিনি বলেন, নিয়মিত ভিসার মাধ্যমেই এটি করা হবে। দ্রুত এই ভিসা দেওয়া হবে। এর মেয়াদ হবে তিন মাস।
গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
জার্মানিতে ২৯ লাখ তুর্কি বংশোদ্ভূত লোক বসবাস করেন। এর অর্ধেকের বেশিরই তুরস্কের নাগরিকত্ব রয়েছে।
২০১৫-১৬ সালে সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সীমান্ত খুলে দিলে সিরিয়ার ৯ লাখ ২৪ হাজার লোক দেশটিতে প্রবেশ করেন। সেই সময় থেকেই তারা জার্মানিতে বসবাস করে আসছেন। ২০১৪ সালে জার্মানিতে সিরিয়ার নাগরিকের সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
