দ্বিতীয়বার বিয়ে করলেন ক্যান্সার আক্রান্ত প্রাক্তন স্ত্রীকে
ডেস্ক রিপোর্ট
926
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০২:৫১ এএম
ফাইল-ফটো
চিনের সাংহাই প্রদেশে ক্যান্সার আক্রান্ত প্রাক্তন স্ত্রীকে পুনরায় বিয়ে করলেন এক যুবক। ভালবাসার এই কাহিনি মন ছুঁয়েছে অনেকের।
দাম্পত্যে মালিন্য এসেছিল কোনো এক সময়। এর জেরে দুজনই বেছে নিয়েছিলেন আলাদা পথ। বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীকে যে মন থেকে একেবারে মুছে ফেলতে পারেননি, তার প্রমাণ মিলল যুবকের এই অভাবনীয় সিদ্ধান্ত থেকেই।
ঐ যুবক যেদিন জানতে পারেন, তার প্রাক্তন স্ত্রী দুরারোগ্য ‘প্লাস্টিক অ্যানিমিয়া’ বা রক্তের এক ধরনের ক্যান্সারে আক্রান্ত। সেদিন থেকেই তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মানসিকভাবে পাশে থাকলেও বিচ্ছেদের পর স্ত্রীর সব বিষয়ে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার অধিকার থাকে না। প্রয়োজন হয় আইনি পরিচয়ের। তাই ক্যান্সারের চিকিৎসা শুরুর আগেই আবার বিয়ে করে ফেললেন কাগজে-কলমে আলাদা করে দেওয়া সেই স্ত্রীকে।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভালবাসার এই কাহিনি অনেকের মন ছুঁয়ে গেছে। চিকিৎসার পরের পরিণতির কথা জেনেও প্রাক্তন স্ত্রীকে আবার বিয়ে করার সিদ্ধান্তে সবাই শুভেচ্ছা জানিয়েছেন ঐ যুবককে। তাদের দীর্ঘ দাম্পত্য কামনা করে ভালবাসা উপচে দিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
