রাতে চুইংগাম খাওয়া, জন্মদিনে শুভেচ্ছা যেসব দেশে খারাপ
ডেস্ক রিপোর্ট
499
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:০২:২৪ এএম
ফাইল-ফটো
পৃথিবীতে যত ধরনের মানুষ আছে ঠিক তত ধরনের বিশ্বাস আছে। কোথাও মানুষের গায়ে পানি ঢালা ভালো তো কোথাও জন্মদিনে শুভেচ্ছা জানানো খারাপ। আসুন জেনে নেয়া যাক এমনই কিছু অন্ধবিশ্বাসের ব্যপারে।
আমেরিকা
জানলে অবাক হবেন আমেরিকাতে যদি কারও খারাপ ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে সে কাঠে হাত ঠোকে। কাঠে হাত ঠুকলে নাকি খারাপ ভাগ্য অনায়াসেই দূর হয়ে যায়।
তুর্কি
তুর্কির মানুষ মনে করে রাতে চুইংগাম খাওয়া উচিৎ নয়। কারণ রাতে চুইংগাম মৃত মানুষের মাংস হয়ে যায় তাই রাতে চুইংগাম খেতে নেই।
ব্রিটেন
ব্রিটেনের মানুষ মনে করেন যে মাসের প্রথম দিন যদি প্রথম শব্দ 'ব়্যাবিট ব়্যাবিট' বলা হয় তাহলে সম্পূর্ণ মাসটি খুব ভালো যায়।
ব্রাজিল
ব্রাজিলের মানুষ মানিব্যাগ কখনো মেঝেতে রাখেন না। কারণ তারা মনে করেন মেঝেতে মানিব্যাগ রাখলে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।
রুশ
রুশ দেশে জন্মদিনের আগে কাউকে শুভেচ্ছা জানানো যায় না। এমনকী জন্মদিনের একদিন আগেও কাউকে শুভেচ্ছা জানানো যায় না। কারণ, এতে সেই ব্যক্তির অমঙ্গল হয় বলে মনে করা হয়।
মেক্সিকো
মেক্সিকোতে দুইটি আয়না সামনা সামনি রাখা যায় না। এতে আয়নার দুনিয়ার দরজা খুলে যায় বলে মনে করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
