গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো আর্জেন্টিনা
খেলা ডেস্ক
537
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৫ এএম
ফাইল-ফটো
জাতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার এক মাসের মাথায় নিজেদের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে নামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। কাতার বিশ্বকাপের মতো কলম্বিয়া অনুষ্ঠিত জুনিয়র কোপায় নিজেদের প্রথম ম্যাচে হারে আর্জেন্টিনা।
মেসি-ডি মারিয়াদের মতো পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারেনি আলবিসেলেস্তে জুনিয়ররা। উল্টো গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিন পরাজয় ও এক জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।
শনিবার (২৮ জানুয়ারি) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়ে মেসি-ডি মারিয়াদের অনুজরা। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই একে অপরের জালে বল জড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় অর্থাৎ ৭৫ মিনিটে জুয়ান্ডা ফুয়েন্তেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তে জুনিয়ররা। এই পরাজয়ে হেক্সা মিশন বাস্তবায়ন হলো না আর্জেন্টিনার।
‘গ্রুপ এ’ থেকে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ে। ছিটকে পড়েছে আর্জেন্টিনা ও পেরু।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
