ভোলা বুধবার
২২ এপ্রিল ২০২৬
২৮ মার্চ ২০২৬

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট
506

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:৩৮ এএম
নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ফাইল-ফটো

১০ দফা দাবি আদায়ে সারাদেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে দলটি।

ইতোমধ্যে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ৫০ মিনিটে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে, গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম প্রমুখ।

এদিন সকাল থেকে গণ-অবস্থান কর্মসূচি উপলক্ষে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে কর্মসূচির নামে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ
জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ

২৮ মার্চ ২০২৬

ভোলাদর্পণ