বোলিংয়ে সফলতায় রউফের ডিম থেরাপি
খেলা ডেস্ক
520
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৪৫ এএম
ফাইল-ফটো
২০২০ সালে ওয়ানডে অভিষেকের পর ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, ৫৭ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট গেছে তার ঝুলিতে। বলছি হারিস রউফের কথা।
শুরুটা নেট বোলার হিসেবে শুরু করলেও অভাবনীয় উন্নতি করে পাকিস্তান ক্রিকেট দলে তিন ফরম্যাটেই জায়গা করে নেন এই ২৯ বছর বয়সী বোলার । তার এমন পারফর্ম্যান্সের পেছনের রহস্য নাকি ডিম থেরাপি।
সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি জানান, তার শরীরকে সেভাবে গঠন করেছেন তিনি, দিনে খান দুই ডজন মানে ২৪টি ডিম!
রউফের ভাষ্য, ‘আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ আমাকে এই ডায়েট প্ল্যানটা দিয়েছিলেন: ৮টা ডিম সকালে, ৮টা ডিম দুপুরে, ৮টা রাতে।’
এমন ডায়েট প্ল্যান তাকে খানিকটা বিপত্তিতেও ফেলেছে বৈকি! তিনি বলেন, ‘যখন আমি ক্রিকেট একাডেমিতে গিয়েছি, তখন রুমটাতে ডিমের স্তুপ দেখেছিলাম। আমার মনে হচ্ছিল, আমি বোধ হয় পোলট্রি ফার্মে চলে এসেছি!’
ক্যারিয়ারের শুরুতে তার ওজন প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ছিল। সে কারণেই এই পরিকল্পনা মেনে চলতে হয়েছে তাকে।
তিনি বলেন, ‘আমার ওজন তখন ছিল ৭২ কেজি। আকিব ভাই আমাকে বললেন, উচ্চতা অনুসারে আমার ওজন ৮২-৮৩ কেজি হওয়া প্রয়োজন। এখন আমার ওজন ৮২ কেজি।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
