ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
564
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:২৮ এএম
ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে মঙ্গলবার (১০ জানুয়ারি) শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে সমুদ্রপৃষ্ঠের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন রেকর্ড না হওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
ভূমিকম্পের পর অন্তত চারটি আফটারশকের খবর পাওয়া গেছে, যা উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশেও অনুভূত হয়েছে।
ইন্দোনেশিয়ার ডিজেস্টার এজেন্সির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ভবনগুলোর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানায়, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ৪৭ মিনিটে ১৩০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভোর ৫টা ৪৩ মিনিটে সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএমকেজি প্রধান দ্বিকোরিতা কর্নাবতী বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের চারপাশে আমাদের চারটি জোয়ারের পরিমাপক পর্যবেক্ষণে কোনো অসঙ্গতি ধরা পড়েনি বা সমুদ্রপৃষ্ঠের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
উপকূলের কাছাকাছি বসবাসকারী মানুষকে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৬ রেকর্ড করেছে। এ ছাড়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও এটিকে ৭ দশমিক ৬ মাত্রা বলে মনে করছে।
বিএমকেজি জানায়, চারটি আফটারশক ঘটেছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী একটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
