মেট্রোরেলের পল্লবী স্টেশন খুলে দেওয়া হচ্ছে
ডেস্ক রিপোর্ট
581
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:০৯ এএম
ফাইল-ফটো
মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ঐ স্টেশনে সব কার্যক্রম চালু হবে। মেট্রোরেলের দিয়াবাড়ী স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে দিয়াবাড়ী; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এর আগে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ ডিসেম্বর) থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে ননস্টপ চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশন থেকেও যাত্রী আনা-নেয়া শুরু হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
