জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ
ডেস্ক রিপোর্ট
570
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৫ এএম
ফাইল-ফটো
তীব্র শীতের কারণে ভারতের রাজধানী দিল্লিতে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরো সাত দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।
বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিনদিন ধরে জেঁকে বসেছে। এ কারণে ভারতের আবহাওয়া দফতর একাধিক সতর্কবার্তা জারি করেছে। রাজ্যগুলোর জন্য জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা।
দিল্লিতে প্রতিদিনই শীতের রেকর্ড ভাঙছে। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৯ ডিগ্রি। গত তিনদিন ধরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা হিলি স্টেশনের চেয়ে কম রেকর্ড করা হয়েছে। শনিবার দিল্লিসহ পুরো উত্তর ভারতে শৈত্যপ্রবাহের প্রাদুর্ভাব দেখা দেয় এবং দিল্লির অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সফদারজং অবজারভেটরি, দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র, সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গা এবং জম্মু ও কাশ্মিরের কিছু পর্যটন স্থানের চেয়ে কম। শৈত্যপ্রবাহের কারণে মধ্য দিল্লির রিজ আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
