পেলেকে সমাহিত করা হবে আজ
ডেস্ক রিপোর্ট
532
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৪১ এএম
ফাইল-ফটো
প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ আজ (২ জানুয়ারি) সমাহিত করা হবে। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে। এর আগে তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান। এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ বিভিন্ন আকৃতি তৈরি করে নতুন বছর বরণ করে ব্রাজিলিয়ানরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে কেলি নাসিমেন্তো।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
