ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

নতুন বছরটা হার দিয়ে শুরু হলো পিএসজির

ডেস্ক রিপোর্ট
480

প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:২৭ এএম
নতুন বছরটা হার দিয়ে শুরু হলো পিএসজির ফাইল-ফটো

নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেল লিগ আঁ-র বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। মেসি-নেইমারবিহীন ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছে তারা। বিশ্বকাপ জয়ের পর থেকে এখনও নিজ দেশে মেসি। আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় খেলার সুযোগ ছিল না নেইমারের।

চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেলো ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে জমে উঠলো লিগ ওয়ানের লড়াই। ঘরের মাঠে ৩-১ গোলে জিতে পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে দুই নম্বরে থাকা লঁস।

আগের ম্যাচে দুই মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন না নেইমার। ভয়ঙ্কর ত্রিফলা আক্রমণভাগের আরেকজন কিলিয়ান এমবাপে দুয়েকবার ঝলক দেখালেও খুব একটা কার্যকর ছিলেন না।

ম্যাচের শুরুতে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্য এক মিনিট ধরে হাততালি দিয়ে শুরু হয় মাঠের লড়াই। প্রথম মিনিটেই সুযোগ তৈরি করে করে লঁস। তবে পিএসজির রক্ষণ ভালোভাবেই সামাল দেয় প্রথম আক্রমণ।

ম্যাচের প্রথম গোলটা অবশ্য পায় লঁস। পাঁচ মিনিটের সময় মাসাদিয়ো হায়দারার বুলেট গতির ভলি আটকে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি জানলুইজি দোন্নারুম্মা। ফিরতি শটে দলকে এগিয়ে নেন পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কি।

পিছিয়ে পড়ার পর যেন জেগে ওঠে পিএসজি। তিনি মিনিট পরেই সমতা ফেরায় ফরাসি চ্যাম্পিয়নরা। নর্দি মুকিয়েলের বাড়ানো বলে মিস করেন লঁস গোলরক্ষক ব্রাইস সাম্বা। ছুটে গিয়ে সেই সময়েই বল জালে পাঠান একিতিকে!

২৮তম মিনিটে আবার এগিয়ে যায় পিএসজি। প্রতি আক্রমণে নিজেদের অর্ধ থেকে বল বাড়ান সেকো ফোফানা। মাঝপথে দারুণ চেষ্টার পরও বলের নাগাল পাননি সের্হিও রামোস। ডি বক্সে বল পেয়ে যান ওপেন্দা। পিএসজি গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধের বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোর লাইন ৩-১ করে ফেলে লঁস। দানিলো পেরেইরা ও মার্কো ভেরাত্তির ভুলে বল পেয়ে যান ক্লদ-মরিস। জোরালো শটে তিনি পরাস্ত করেন দোন্নারুম্মাকে।

মৌসুমে প্রথম হারের পরও শীর্ষেই পিএসজি। ‌১৭ ম্যাাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ