পঞ্চাশ করে ফিরলেন জাকির, চরম ব্যাকফুটে বাংলাদেশ
খেলা ডেস্ক
522
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৭:১২:৩৯ এএম
ফাইল-ফটো
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা অল্প রানে গুটিয়ে যাওয়ার পর ভারতও বেশিদূর যেতে পারেনি। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটারদের ব্যর্থতার মিছিলে বিপদে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে১২০ রান। ২৮ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস। নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ মাঠে নেমেই এল বি ডাব্লিউ হয়ে ফেরত যান। সোহান ১১ রান নিয়ে ব্যাট করছেন।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রবিচন্দ্রন আশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫ রানে বিদায় নেন শান্ত। তার বিদায়ের খানিক বাদেই মোহাম্মাদ সিরাজের বলের লাইন লেংথ বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা মুমিনুল হক (৫)।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক সাকিব ও জাকির। তাতে শুরুর দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠে বাংলাদেশ। এই দুজনের দৃঢ়তায় দলীয় রান ৫০ পার করে টাইগাররা। তবে দলীয় অর্ধশতক শেষেই ১৩ রানে বিদায় নেন সাকিবও।
লাঞ্চের একটু আগে আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। আক্সার প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ভেতরে ঢোকা বল পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটে খেলতে পারেননি, ছোবল দেয় প্যাডে।
অন্যপ্রান্তে ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একপ্রান্তে লড়ছিলেন জাকির হাসান। উইকেট আঁকড়ে ধরে ফিফটিও তুলে নেন তিনি। তবে এরপরই মনোযোগ হারিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। যার ফলে আরো বিপদে পড়েছে টাইগাররা।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলো বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অল আউট হয়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে করেছিল বাংলাদেশ।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
