করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ১৩৯৬, আক্রান্ত ৫ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
503
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:২৩ এএম
ফাইল-ফটো
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭৩১ জন। এসময়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ২৩৯ জন।
এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭৮ হাজার ১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৬৯৮ জনে। করোনা থেকে ৬৩ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৫ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৯৪৩ জন ও মারা গেছেন ২৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ হাজার ২৬ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৪০৭ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে ৩২৩ জনের মৃত্যু ও ৫০ হাজার ৫৪৪ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ২৩ হাজার ৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৯০ লাখ ২০ হাজার ৮২৮ জন।
আক্রান্তের দিক থেকে তালিকার ৩ নম্বরে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬১৩ জন ও মারা গেছেন ১২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ২৫ হাজার ৭৩০ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৩০৫ জন।
একদিনে ব্রাজিলে ৪৪ হাজার ৪১৫ জন সংক্রমিত ও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪০৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৯২৮ জন।
২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ৮৮ হাজার ১৮২ জন সংক্রমিত ও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৬৪৬ জনে। এ পর্যন্ত ৩১ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৭২ লাখ ৩০ হাজার ৩৬ জন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
