ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
534

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:০২ এএম
বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ফাইল-ফটো

ফিফা বিশ্বকাপ ২০২২ জয় উপলক্ষে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এইচ. ই আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ ও দেশটির সকল নাগরিককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার কূটনৈতিক মিশন খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ ২০২২ এ আর্জেন্টিনা দলের বর্ণাঢ্য বিজয়ের জন্য বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি, ফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতি স্নেহ এবং ভালবাসা আমাদের দু’দেশের মানুষকে গভীরভাবে সংযুক্ত করেছে। বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় উপলক্ষে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে আপনার দেশের জাতীয় ফুটবল দলের প্রতি গভীর ভালবাসার পরিচয় দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দুই দেশের জনগণের এই অভূতপূর্ব ভালবাসা ও স্নেহ আমাদের দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে। আগামীতে দু’দেশের রাজধানীতে দূতাবাস চালুর মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুসংহত ও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ