বড় পর্দার বাইরে প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ
ডেস্ক রিপোর্ট
533
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৪৯ এএম
ফাইল-ফটো
এবার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার। বড় পর্দার বাইরে এবারই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। নতুন এই সিরিজের নাম ‘শিকারপুর’, পরিচালনায় নির্ঝর মিত্র।
রোমান্টিক থ্রিলার গল্পের এই সিরিজটি প্রযোজনা করছে জি ফাইভ। গল্পের কেষ্ট চরিত্রে দেখা যাবে অংকুশকে এবং তার নায়িকা চুমকি চরিত্রে থাকছেন কলকাতার ‘সেক্সি নায়িকা’ খ্যাত অভিনেত্রী সন্দীপ্তা সেন।
অঙ্কুশ বলেন, বেশ অনেকগুলো চিত্রনাট্য এসেছিল কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তারপর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার।
নায়িকার কথায়, না কেন বলব। নির্ঝরের এত পরিষ্কার মাথা। নতুন, কিন্তু কাজ করে আমি খুবই খুশি।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
