ব্যক্তিভেদে টুইটারে ‘টিক’ চিহ্নে রঙ পাবেনঃ ইলন মাস্ক
ডেস্ক রিপোর্ট
557
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:২২ এএম
ফাইল-ফটো
টুইটারের ‘টিক’ চিহ্নটি নতুনত্ব পেতে চলেছে। তিন রঙে ফিরে এসেছে ভেরিফায়েড টিক। এগুলো হচ্ছে, নীল টিক,সোনালি টিক ও ধূসর টিক। টুইটারপ্রধান ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করার আগে যাচাই করবেন টুইটারের কর্মীরা।
মার্কেট ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক জানিয়েছেন প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে 'সোনালি টিক' এবং সরকারি অ্যাকাউন্টগুলোর জন্য দেওয়া হবে 'ধূসর টিক'। 'নীল টিক' গুলো পাবেন শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টেরর জন্য। নীল টিক দেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি কিংবা তারকাভিত্তিক পার্থক্য করা হবে না।
একটি সমীক্ষা পরিচালনার পর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট খোলার বিষয়ে মত দিয়েছেন ইলন মাস্ক। এ সমীক্ষায় প্রায় ৩১ লাখ ৬০ হাজার ব্যবহারকারী অংশ নেন এবং স্থগিত অ্যাকাউন্ট আবারো চালুর পক্ষে ৭২ দশমিক ৪ শতাংশ মত দেন। এ জরিপের ফলাফল প্রকাশ করে মাস্ক বলেন, সবার মতামতের ভিত্তিতে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে।
[caption id="attachment_7443" align="alignright" width="702"]
টুইটার[/caption]
মার্কিন 'বাজার প্রতিযোগিতা' বিভাগকেও ট্যাগ করে এক টুইটে মাস্ক অভিযোগ করেছেন, 'আইওএস বা অ্যান্ড্রয়েডের একচ্ছত্র আধিপত্যের কারণে ডেভেলপারদের অ্যাপ স্টোরের মাত্রাতিরিক্ত ফি দিতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। মাস্কের এ বক্তব্যের পর অ্যাপল ও গুগল এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
