নিজস্ব মহাকাশ স্টেশনে তিন মহাকাশচারী পাঠাল চীন
ডেস্ক রিপোর্ট
562
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩২ এএম
ফাইল-ফটো
নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে তিন নতুন নভোচারীকে পাঠিয়েছে চীন। গোবি মরুভূমি থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) শেনঝো-১৫ নভোযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। মহাকাশে নিজেদের স্টেশনে থাকার জন্য দেশটির এটাই প্রথম নভোচারী পাঠানোর ঘটনা।
সেখানে ছয় মাস থাকবেন এই তিন নভোচারী। পরে তারা ফিরে এলে আবার নতুন নভোচারীদের সেখানে পাঠানো হবে। এর আগে চলতি বছরের জুনে তিয়ানগংয়ে গিয়েছিলেন তিন নভোচারী। এখন তারা ফিরে আসবেন।
কক্ষপথে থাকা দুটি স্টেশনের একটি তিয়ানগং। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ কার্যক্রম থেকে চীনকে বাদ দেওয়া হলে মহাকাশে নিজস্ব স্টেশন তৈরির দিকে নজর দেয় চীন।
চীনের মহাকাশ স্টেশন তৈরিতে ১১টি আলাদা যন্ত্রাংশ দরকার। এ যাত্রায় যন্ত্রাংশের শেষ চালানটি যাচ্ছে। মহাকাশ স্টেশনটিতে প্রায় এক দশক ধরে কাজ করবে চীনের নভোচারীরা। প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে কক্ষপথে নভোচারী পাঠাতে সক্ষম হয়েছে চীন। এর আগে মঙ্গল গ্রহ ও চাঁদে রোবোটিক রোভার অবতরণ করে দেশটি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
