ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

যে কারণে বিশ্ব পুরুষ দিবস পালন করা হয়

ডেস্ক রিপোর্ট
494

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ০৬:১১:০০ এএম
যে কারণে বিশ্ব পুরুষ দিবস পালন করা হয় ফাইল-ফটো

সারা বিশ্বে ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস দিনটি পালন করা হয়।‌ সমাজের প্রতি পুরুষদের এই দায়িত্বের কথাই মনে করিয়ে দেয় দিনটি। পাশাপাশি পুরুষদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। নারীদের পাশাপাশি পুরুষদেরও প্রতিদিনকার জীবনে অনেক চাপ সামলাতে হয়। অফিসে কাজের চাপ ছাড়াও বাড়ির নানা দায়িত্ব, ছেলেমেয়েদের ভবিষ্যৎ, লোনের বোঝা সবকিছু নিয়েই তাদের ভাবতে হয় রোজ। আমাদের চারপাশের এমন পুরুষরাই সত্যিকারের পুরুষ। পাশাপাশি তারা আমাদের রোল মডেলও।

১৯ নভেম্বর হচ্ছে বিশ্ব পুরুষ দিবস। এই দিনটি শুধু তাদের উদযাপনের জন্য। সারা বিশ্বে এমন একটি দিন পালনের বেশকিছু কারণও রয়েছে‌। জেনে নেয়া যাক সে কারণগুলো।

  • বিশ্ব পুরুষ দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ পুরুষদের কথা আরো বেশি করে সবাইকে জানানো। কর্মঠ ও পরিবারের খেয়াল রাখে এমন পুরুষরাই আমাদের রোল মডেল। তাদের গল্প সবাইকে বলাই দিনটির প্রধান লক্ষ্য।
  • পুরুষরা রোজকার জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে বাড়ির সদস্যদের খেয়াল রাখা, বাচ্চার যত্ন নেয়া, তাদের পড়াশোনার দায়িত্ব নেয়া ও বড় করে তোলা। এসবের পাশাপাশি নিজের সঙ্গিনীকে ভালো রাখার দায়িত্বও আছে। এছাড়া কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায়। সমাজের প্রতি পুরুষদের এই দায়িত্বের কথাই মনে করিয়ে দেয় দিনটি।
  • প্রতিদিনকার চাপ সামলাতে সামলাতে পুরুষদেরও নানারকম অসুস্থতা হতে পারে। বিশ্ব পুরুষ দিবস তাদের শরীরের খেয়াল রাখার কথাও মনে করিয়ে দেয়।
  • সমাজে নারীদের মতো পুরুষরাও বেশ কিছু জায়গায় বিষম আচরণের সম্মুখীন হয়। তাদের সেই আচরণ থেকে রক্ষার করার বার্তাও দেয় এই বিশেষ দিন‌।
  • লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ব্যাপারে এখন পুরো পৃথিবী সচেতন। এর জন্য নারীর পাশাপাশি কিছু কিছু বিষয়ে পুরুষের অধিকারও সুনিশ্চিত করা দরকার। বিশ্ব পুরুষ দিবস সে কথাগুলোই মনে করায়।‌
  • এই দিনটি পালনের দাবি অনেক আগে থেকেই উঠেছিল। ১৯৬০ সাল থেকে এমন একটি দিন পালনের দাবি অনেকেই জানাতে শুরু করে। ৯ মার্চ বিশ্ব নারী দিবস পালন করা শুরু হলে এই দাবি আরও জোরালো হয়।‌ তবে দিনটি প্রথম পালন করা শুরু করেন থমাস ওস্টার। ১৯৯২ সালের ৭ তারিখ এই দিনটি প্রথম পালন করা হয়। ১৯৯৯ থেকে দিনটি ১৯ নভেম্বর পালন করা শুরু হয়। এর পেছনে প্রধান উদ্যোক্তা ছিলেন ডা. জেরোমি তিলাকসিং। তখন থেকেই দিনটি‌ ১৯ নভেম্বর পালিত হচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ