মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩য় বারের মতন প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প
বিশেষ প্রতিনিধি
532
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ | ০৪:১১:৫৭ এএম
ফাইল-ফটো
অবশেষে আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে (১৫ নভেম্বর) দেশটির অন্যতম অঙ্গরাজ্য ফ্লোরিডায় এক জনাকীর্ণ সভায় তিনি এই ঘোষণা দেন। খবর আল জাজিরার।
বুধবার (১৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা বলে আসছিলেন ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো স্টেট থেকে ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আসে।
এর মাধ্যমে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াই করতে যাচ্ছেন ৭৬ বছর বয়সী এ রাজনীতিক। এছাড়া ট্রাম্প এমন সময় আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রতিনিধি পরিষদে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি রিপাবলিকানরা।
যুক্তরাষ্ট্রের টিভিগুলোতে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ট্রাম্প তার কয়েকশ সমর্থকের সঙ্গে একটি বলরুমে কথা বলছেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আবারো ‘গ্রেট আমেরিকায়’ পরিণত করতে আমি আবারো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিচ্ছি। আমি আবারো প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমার বিশ্বাস বিশ্ব যুক্তরাষ্ট্রের সত্যিকারের মহিমা এখনো দেখেনি। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে উপরের দিকে আনব।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
