রাশিয়ায় নাইটক্লাবে আগুন
ডেস্ক রিপোর্ট
536
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২ | ০৬:১১:৫৮ এএম
ফাইল-ফটো
রাশিয়ার কোসত্রোমা নগরীতে একটি নাইটক্লাবে আগুনে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক গভর্নর। রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভলগা নদীর পাড়ে অবস্থিত নগরীটিতে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষ বসবাস করে।
শুক্রবার (৪ নভেম্বর) মধ্যরাতে পর পলিগন নামে ওই নাইটক্লাবে আগুন লাগে। যেটি একই সঙ্গে ক্যাফে এবং পানশালা হিসেবে ব্যবহৃত হতো।
জুডিশিয়াল ইনভেস্টিগেটিং কমিটি থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, ‘আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা স্পষ্ট করা হয়েছে।’
তদন্তকারীরা ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে অগ্নিনির্বাপকবাহিনীর কর্মীরা একটি ভবনের ধসে পড়া ছাদের উপর পানি ছিটাচ্ছে।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ভবনের ভেতর এক ব্যক্তি ফ্লেয়ার গান দিয়ে গুলি ছুড়লে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ বিষয়ে অপরাধ তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
