ভারতের ‘প্রথম ভোটার’ খ্যাত নেগির মৃত্যু
ডেস্ক রিপোর্ট
567
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২ | ০৫:১১:২৩ এএম
ফাইল-ফটো
ভারতের প্রথম ভোটার খেতাব প্রাপ্ত শ্যাম সরন নেগি মারা গেছেন। তারা বয়স হয়েছিল ১০৫ বছর। ব্রিটিশ শাসনের শিকল থেকে মুক্ত হওয়ার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নেগি প্রথম ভোট দিয়েছিলেন বলে মনে করা হয়।
১৯৫২ সালের নির্বাচনের সময়ে নেগির রাজ্যে তুষারপাতের শঙ্কায় পাঁচ মাস আগে ১৯৫১ সালেই ভোটকেন্দ্র স্থাপন করা হয়। আর তাতে তিনি ভোট দিয়েছিলেন। এরপর থেকে নেগি প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) মারা যাওয়ার তিন দিন আগেও এই অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন।
ভারতের প্রথম সাধারণ নির্বাচনে বড় জয় পায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর জওহরলাল নেহেরু ভারতে প্রথম গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১২ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে নেগি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় তার জন্য লাল গালিচা বিছিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, নেগি ভোটকেন্দ্রে যাননি। অসুস্থ থাকায় তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
২০১৪ সালে নেগি ভারতের নির্বাচন কমিশনের দূত হয়েছিলেন লোকজনকে ভোটে উৎসাহ দিতে। গুগলের একটি ভিডিওতে তাকে দেখা গেছে ওই বছরের সাধারণ নির্বাচনে তিনি লোকজনকে ভোট দিতে উৎসাহ দিচ্ছেন।
শনিবার এক নির্বাচন র্যালিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেগির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশটির সরকার বলছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম কালপায় তাকে দাহ করা হবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
