বিশ্বের প্রথম ফ্লাইং বাইক (ভিডিও)
ডেস্ক রিপোর্ট
546
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২ | ০৯:১০:৩৩ এএম
ভবিষ্যতে মানুষের যোগাযোগ ব্যবস্থা কেমন হতে পরে তার একটা ঝলক দেখা যাচ্ছে জাপানে তৈরি একটি বিশেষ বাইকে; যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ফ্লাইং বাইক।
হলিউডের সাইফাই সিনেমার মতোই উড়ন্ত বাইক এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। উড়ন্ত বাইক এক্সতুরিসমো লিমিটেড এডিশন তৈরি করে ফেলেছে জাপানি স্টার্ট-আপ সংস্থা এয়ারউইনস টেকনলোজিস।
স্টার ওয়ার্সের স্পিডার বাইকের কথা যাদের মনে আছে, তারা এই বাইকের সঙ্গে স্পিডার বাইকের মিল পাবেন।
[video width="640" height="360" mp4="https://capitalnews24.net/wp-content/uploads/2022/10/উড়ন্ত-বাইক.mp4"][/video]
৩০০ কেজি ওজনের এই বাইক প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে পারে। এই গতিতেই উড়তে পারে টানা ৪০ মিনিট। ডেট্রোয়েট অটো শোতে পরীক্ষামূলকভাবে এই ‘ফ্লাইং বাইক’ উড়ান দেখে থ হয়ে গেছে নেট দুনিয়া।
আগামী বছরই এই বাইক বিক্রির ভাবনায় রয়েছে নির্মাণকারী সংস্থা। ইতোমধ্যেই তারা অফিসিয়াল ওয়েবসাইটে বাইকের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। করা যাচ্ছে বুকিং। নীল, লাল ও কালো এই তিনটি রঙেই পাওয়া যাচ্ছে এক্সতুরিসমো।
এখন প্রশ্ন এই বাইকের জন্য আপনাকে কত টাকা গুনতে হবে। বিশেষ এই বাইকের দাম ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার মতো হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি টাকার বেশি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
