বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে
ডেস্ক রিপোর্ট
546
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২ | ০৩:১১:৪৩ এএম
ফাইল-ফটো
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫৬৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২৫০ জন। একইসময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৮৬৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে প্রায় ৪৩ হাজার।করেও
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৭৯ লাখ ১২ হাজার ১৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬ হাজার ৩৮৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৪২ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন এবং মারা গেছেন ১০৯ জন।
এ ছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪২১ জন এবং মারা গেছেন ৬১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৭১ জন এবং মারা গেছেন ১৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৬৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৪২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৩৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
