সৌদিতে গান গাইতে রওনা করেছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম
ডেস্ক রিপোর্ট
539
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ | ১০:১০:০২ এএম
ফাইল-ফটো
প্রথমবার সৌদি আরবে গান গাইতে যাচ্ছেন ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ইতোমধ্যে তিনি রওনা দিয়েছেন। তার সঙ্গে আছেন পরিবারের কয়েকজন সদস্য৷ সেইসঙ্গে আছেন তার গানের দলের সদস্যরাও।
গায়িকা জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মমতাজ৷ সেখানে তিনি লেখেন, ‘নিয়তগুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল। ’
মমতাজ বলেন, ‘এর আগে ইউরোপ-আমেরিকার নানা দেশে গান করেছি। মধ্যপ্রাচ্যেও গিয়েছি একাধিকবার৷ তবে এবারই প্রথম সৌদি আরবে গাওয়া হবে। আশা করি সৌদিপ্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হবে।
মমতাজ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন৷ চলতি মাসেই আবার দেশে ফিরবেন।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
