ব্রিটিশ নাগরিকের মরদেহ রাজধানীর আবাসিক হোটেল থেকে উদ্ধার
ডেস্ক রিপোর্ট
599
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০৯:২২ এএম
ফাইল-ফটো
রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলেসন(৬০)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের, ১১ নম্বর রোডের আবাসিক ‘মেরিনো হোটেল’ এর দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি থেকে উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
এসআই আরও জানান, গত রাতেও তিনি খাওয়া দাওয়া করেছেন। আজ সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোন সাড়া পাননি তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে বাথরুমের ভিতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।
তিনি বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
