ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
নিজস্ব প্রতিবেদক
42
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ | ০৪:০৩:০৮ পিএম
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
মোঃ রাজিউর রহমান : ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে। আজ (২৬ মার্চ বৃহস্পতিবার) কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দিনের সূচনা হয় সকাল ৮:৩০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে সিনিয়র প্রভাষক হাকীম মোঃ মোতাছিম বিল্লাহ, হাকীম মনির হোসেন, হাকীম আবুল কাশেম, হাকীম মোঃ মহিউদ্দিন, হাকীম মোঃ আনোয়ার হোসেন এবং হাকীম মারজান বেগম উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধাভরে বীর শহীদদের স্মরণ করেন।
এরপর সকাল ৯:০০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অসামান্য অবদান তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরবর্তীতে সকাল ১০:০০ টায় কলেজের বহিঃবিভাগে দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করেন অধ্যক্ষ । এ সেবামূলক কার্যক্রমে কলেজের প্রভাষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত এ সকল কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
