ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য থাকবে পুলিশের মেডিকেল ক্যাম্প ও ফ্রি বাস সার্ভিস শুরু
নিজস্ব প্রতিবেদক
46
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ | ১২:০৩:০৩ এএম
ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য থাকবে পুলিশের মেডিকেল ক্যাম্প ও ফ্রি বাস সার্ভিস শুরু
লাল সূর্য প্রতিবেদক : আনন্দের সাথে নারীর টানে ভোলায় আসা যাত্রীদের নিরাপত্তায় টহল ও নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ উপলক্ষে সোমবার (১৬ই মার্চ) দক্ষিণ জোন কোস্টগার্ড এবং জেলা পুলিশ আলাদা আলাদা মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেছে ইলিশা লঞ্চঘাটে।
কোস্টগার্ডের অপারেশন অফিসার লেঃ শওকাত আহমেদ বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তায় নৌপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে কোস্টগার্ডের সদস্যরা।
ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) বলেন, ঈদে কোন ধরনের অসুবিধা ছাড়া মানুষ যেন বাড়ীতে নিরাপদে পৌঁছতে পারে সে ব্যবস্থায় থাকবে জেলা পুলিশ সদস্যরা। পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যা¤প ও এ্যাম্বুলেন্স এবং বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ঈদ যাত্রায় কোন যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে সেটা যে কোন যানবাহনই হোক।
ঈদে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে কোন ধরনের অসুবিধা করলেই ব্যবস্থা নেওয়ার ও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম, সদর থানার ওসি মনিরুল ইসলাম, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বশির আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল হোসেন, উপ-পরিদর্শক তাজীব ইসলাম প্রমুখ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
