ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
33

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | ১২:০৩:০৩ পিএম
ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

লাল সূর্য প্রতিবেদক : ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ধনিয়া ইউনিয়নের তুলাতলী ইলিশ বাড়িতে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি জুন্নু রায়হানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ পালনের প্রশিক্ষণ, খোদাভীতি বা তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। কারণ একজন মানুষ শুধু আল্লাহর ভয়েই যে কোন অপরাধ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা শুধুমাত্র এবাদত তথা দাসত্বের জন্যই মানবজাতিকে সৃষ্টি করেছেন। তাই একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে নিজের জীবনে সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর নির্দেশ সমূহ বাস্তবায়ন করা। পাশাপাশি আল্লাহর নিষেধ সমূহ থেকে বিরত থাকা এবং অন্যদেরকেও বিরত রাখা। একজন তাকওয়াবান বা খোদাভীতি স¤পন্ন মানুষের পক্ষেই এটা সম্ভব। আর এই খোদাভীতি বা তাকওয়া সৃষ্টি হয় রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন,   ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ভোলা প্রেসক্লাবের আহব্বায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,সময় টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ নাছির লিটন, এনটিভির জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন,তালহা তালুকদার বাঁধনসহ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ও জি টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ হেলাল উদ্দিন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ