ভোলা প্রেসক্লাবের নির্বাচন ১১ এপ্রিল: তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
41
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ | ১১:০৩:০৮ পিএম
ভোলা প্রেসক্লাবের নির্বাচন ১১ এপ্রিল: তফসিল ঘোষণা
লাল সূর্য প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের (২০২৬-২৭) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় প্রেসক্লাবের (২০২৬-২৭) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক জামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, বশির উদ্দিন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি জামালউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, প্রবীন সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,অ্যাডভোকেট নজরুল হক অনু, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এমএ বারী, শিমুল চৌধুরীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল শনিবার শহরের নতুন বাজারে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে ভোট। সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বেলা ২টা পর্যন্ত। এর আগে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
নির্বাচনি তফসিল অনুযায়ী বৈধ ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ২৪ মার্চ। মনোনয়নপত্র প্রদান করা হবে ২৫ মার্চ সকাল ১০টা থেকে ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৮ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোয়নপত্র যাচাই বাছাই করা হবে ৩০ মার্চ এবং প্রত্যাহার সময়সীমা ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ এপ্রিল।নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো নির্বাচনি তফসিল থেকে জানা যাবে।
নির্বাচন পরিচালনার জন্য এনামুল হক ও ইয়ারুল আলম লিটনকে উপকমিটির কো-চেয়ারম্যান করে এবং অ্যাডভোকেট মো. তোহা, মো. আরিফুর রহমান, মো. ইউছুফ ও খন্দকার আল-আমীনকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
