ভোলার মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দেয়া সহজ নয়-- অধ্যক্ষ নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
40
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৫০ পিএম
ভোলার মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দেয়া সহজ নয়-- অধ্যক্ষ নজরুল ইসলাম
লালসূর্য প্রতিবেদক : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে সোমবার(২ ফেব্রুয়ারি) ১১ দলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সমাবেশে বক্তারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো: নজরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি "নতুন সক্রেটিস" বা বুদ্ধিজীবী সেজে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন একটি মহল হিন্দু সম্প্রদায়ের মাঝে এই বলে ভয় ভীতি ছড়াচ্ছে যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে তারা তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না।এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,রাজনীতির ওই বিখ্যাত কথাটি স্মরণ করুন— সব মানুষকে সব সময় বোকা বানানো সম্ভব না।"
গত ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের কথা উল্লেখ করে বলা হয় যে, হিন্দু সম্প্রদায় ভালো করেই জানে কারা প্রকৃতপক্ষে তাদের ওপর নির্যাতন চালিয়েছে। কারা মানুষের বাড়িঘর দখল করে, গায়ে হাত দেয় কিংবা চাঁদাবাজি করে— তা এখন সবার কাছে স্পষ্ট।সমাবেশে তিনি স্পষ্ট করে দেন যে, জামায়াতে ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের মাঝে মিথ্যা জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। তারা জনগণকে সচেতন থাকার এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
১২ এপ্রিল ২০২৬
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
২৯ মার্চ ২০২৬
