ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলার লালমোহনে চালককে হত্যার মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
74

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০২:৫৬ এএম
ভোলার লালমোহনে চালককে হত্যার মূল হোতা গ্রেপ্তার ভোলার লালমোহনে চালককে হত্যার মূল হোতা গ্রেপ্তার

লালমোহন প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা মো. নাগরকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নাগর উপজেলার বদরপুর ইউনয়নের ৪নং ওয়ার্ডের চরটিটিয়া গ্রামের আবু দেওয়ানের ছেলে। রবিবার (১ ফেব্রুয়ারী) র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের সদস্যরা লালমোহনে অভিযান চালিয়েং তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর নাগরসহ অন্য আসামিরা অটোরিকশাচালক আবু বকর ছিদ্দিককে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সুলতান আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই র‌্যাব সদস্যরা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে এ ঘটনার মূল হোতা নাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ ঘটনায় পুলিশ মো. ইব্রাহীম (৩৬), মো. রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) গ্রেপ্তার হন। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে।

ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোলার লালমোহন উপজেলায় অভিযান চালায়। এ সময় লালমোহনের চাঞ্চল্যকর অটোচালক আবু বকর সিদ্দিক হত্যা মামলার পলাতক আসামি ও ঘটনার অন্যতম মূল হোতা নাগরকে প্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল

২৭ জুলাই ২০২৬

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের

২৮ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ