ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় রোগাক্রান্ত মহিষ জবাই, কসাইকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
34
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৫৬ পিএম
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় রোগাক্রান্ত মহিষ জবাই, কসাইকে জরিমানা
দক্ষিণ আইচা প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে রোগাক্রান্ত মহিষ ক্রয় করে জবাই ও সংরক্ষণের দায়ে কসাই মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার দোকানের ফ্রিজে রাখা প্রায় ৫০ কেজি রোগাক্রান্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দক্ষিণ আইচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ, নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও রফিক সিকদার অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দর একটি অভিযান পরিচালনা করায় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত, যেন আমরা ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পেতে পারি। তারা আরও বলেন, অনেক সময় এই বাজারে অসুস্থ মাংস বিক্রি হয়। আজকের এই অভিযান আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা। প্রশাসন যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে খাবার কিনতে পারবে।
ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারের মুদি দোকান মেসার্স মমিন স্টোরে অভিযান চালিয়ে ফ্রিজে রাখা ৫০ কেজি রোগাক্রান্ত মহিষ জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দোকানের মালিক মমিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিদর্শনের সময় দক্ষিণ আইচা বাজার ও চরকচ্ছপিয়া বাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান অনিয়মের দায়ে ৯টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাবো, যাতে জনসাধারণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পান।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
