ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
48
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ | ১২:১১:৩৮ পিএম
ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
লাল সূর্য প্রতিবেদক : ভোলার চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ভোলা সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সদর উপজেল অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ-উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। উপস্থিত ছিলেন ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণে বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তন, মাটি ও পানি ব্যবস্থাপনা, উন্নত মানের বীজ, সবজি চাষ এবং রোগবালাই ব্যবস্থাপনার আধুনিক কৌশল নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দিনব্যাপী এই কর্মশালায় ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
