ভোলা শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা মো.পারভেজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
132

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৯:২২ পিএম
ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা মো.পারভেজ গ্রেপ্তার ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের হামলা ও গাড়ি ভাঙচুর।

বোরহানউদ্দিন প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ইব্রাহিম খলিল নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলাটি করেন।এ ঘটনায় আজ রোববার ভোরে সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এজাহারভুক্ত আসামি। পারভেজকে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বোরহানউদ্দিন থানার পরিদর্শক রিপন চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন পৌর বিএনপির সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদুর রহমান লিটন, তাঁর ভাতিজা অর্নম, হাসাননগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান মহাজন, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফাইম ও সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ।

পরিদর্শক রিপন চন্দ্র দাস আজকের পত্রিকা'কে বলেন, ‘মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজন নেতার নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরই মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এর আগে শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম বাজার কেন্দ্রীয় মন্দিরের সামনে পূজামণ্ডপে অনুদান দিতে গেলে সহকারী অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা এ বি এম ইব্রাহিম খলিল হামলার শিকার হন। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে ডিম নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এতে ইব্রাহিম খলিলসহ তাঁর কয়েকজন আহত হন। এরপর বিকেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলার পেছনে বিএনপির নেতা-কর্মীকে দায়ী করেন তিনি। ইব্রাহিম খলিল জানান, তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহগণমাধ্যম সম্পাদক।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ