ভোলা শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
116

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:২০ পিএম
ভোলায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

লাল সূর্য প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা, দৌলতখান, লালমোহন উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আছর নামাজ শেষে স্থানীয় মসজিদ প্রাঙ্গণ থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিস জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন-১. জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ২. আওয়ামী লীগের আধিপত্যবাদী ভারতের দোসর ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ৩. আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ৪. জুলাই ও শাপলার গণহত্যার বিচার দৃষ্টান্তমূলকভাবে করতে হবে। ৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর ব্যবস্থা চালু করতে হবে। বক্তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অবিলম্বে সরকারের উচিত দাবিগুলো বাস্তবায়ন করা। বিক্ষোভে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন এবং দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। বিক্ষোভ-সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ