ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৮ মার্চ ২০২৬

ভোলায় মুহাদ্দিস নোমানীর হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
64

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:৪১ এএম
ভোলায় মুহাদ্দিস নোমানীর হত্যার প্রতিবাদে  শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত নোমানীর হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ছবি : ভোলাদর্পণ

ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নোমানীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, ৪ দিন ধরে আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সঠিক তথ্য বা তদন্তের অগ্রগতি জানাতে পারেনি। আমরা খুনিদের বিচার চাই। যদি দাবি পূরণ না হয়, ছাত্রসমাজ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভোলা আলীয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামবে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দারুল হাদিস কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাকসুদুল্লাহ আমিনী, শিক্ষার্থী মো: আবু হানিফ, মো: ইমরান, মো: তাসদিক ও মো: তানজিল প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চর নোয়াবাদে নিজ বাড়িতে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মাওলানা নোমানীকে। হত্যাকাণ্ডের সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী শ্বশুরবাড়িতে এবং সন্তানরা পড়াশোনার জন্য বাইরে অবস্থান করছিলেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ
জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ

২৮ মার্চ ২০২৬

ভোলাদর্পণ