ভোলায় অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায় নিলেন শহীদ মাওলানা নোমানী, জানাযায় মানুষের ঢল ঃ ৩ দফা কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
79
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৯:২৯ পিএম
ভোলায় হাজার হাজার মানুষের শেষ অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায় নিলেন ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সেক্রেটারী, হেফাজতে ইসলাম ভোলা সদর উপজেলার সহ-সভাপতি, ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস প্রখ্যাত আলেম শহীদ মুফতি মাওলানা আমিনুল ইসলাম নোমানী। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত তার জানাযায় হাজার হাজার মানুষ অংশ নেন। বিকেল ৩টার দিকে নোমানীকে তাঁর প্রতিষ্ঠিত মাওলানা এনামুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।দেশের বিভিন্ন স্থানে তাফসির মাহফিল ও ওয়াজের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে তিনি সর্বমহলে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে জেলায় নেমে আসে শোকের ছায়া।
এদিকে, ইসলামিক বক্তা মুফতি মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংসভাবে হত্যার ঘটনায় আজ (সোমবার) জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে তাঁর জানাজা থেকে ৩ দফা কর্মসূচির ঘোষণা দেন ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতার আহ্বায়ক ও ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।
ইসলামিক দলগুলো যে ৩ দফা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তা হলো আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও শোক র্যালী শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচির সিদ্ধান্তের ঘোষণা দেয়া হবে।জানাযা নামাজে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার মোঃ আবদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন, ভোলা দারুল হাসিদ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান আজাদী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতার সদস্য সচিব ও হোসাইনিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, খেলাফত যুব মজলিসের ভোলার সহসভাপতি মাওলানা মুফতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মসজিদের সহসভাপতি মোঃ আলমগীর গোলদার। কান্নাজড়িত কন্ঠে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমের শ্বশুর চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল মাহমুদ, মরহুমের বড় ছেলে রেদোয়ানুল হক।
জানাযা নামাজে ঈমামতি করেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন।
এর আগে মুফতি আমিনুল ইসলাম নোমানীর হত্যায় খবর পেয়ে ভোলার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসুল্লীরা শনিবার রাতেই সদর হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কে-জাহান মার্কেটের সামনে এসে ঝড়ো হন। এসময় বক্তারা অতিদ্রুত এই হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
অন্যদিকে, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভোলা আলিয়া মাদ্রাসা হলরুমে ‘ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতা’ এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-ওলামা, সাংবাদিক, শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় তারা মুফতি আমিনুল হক নোমানী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার বাস্তবায়নের লক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন কমিটিতে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক নাঈমকে আহ্বায়ক ও হোসাইনিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিনকে সদস্য সচিব করা হয়। ওই সভায় মাওলানা নোমানী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করে ৩ দফা কর্মসূচী নেওয়া হয়। ৩ দফা হলো আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও শোক র্যালী শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচির সিদ্ধান্তের ঘোষণা।এছাড়াও এই নৃশংস হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভোলা আলিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় বক্তারা অনতিবিলম্বে নোমানী হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
রবিবার সকালে নিহত মসজিদের খতিব নোমানীকে নিজ বাড়িতে নেয়ে গেলে শেষ বারের মতো বিদায় জানাতে আসে স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। নিহত নোমানীর বোন জানান, আদরের ছোট ভাই কেউ এমন নৃশংসভাবে হত্যা করবে তা কল্পনাও করেনি। এই সময় তিনি নোমানী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অপরদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নোমানী হত্যাকা-ের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম। দ্রুত আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। তবে হত্যাকা-ের ১৮ ঘটনা অতিবাহিত হলে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, এখনো এ ঘটনায় কেউ মামলা করেনি। পুলিশ অপরাধীদেরকে ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনার ক্লু উদঘাটনের কাজ চলছে। জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ, শনিবার রাত ৯টায় এশার নামাজ শেষে নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরের পরপরই রাতে ইসলামী দলগুলো হাসপাতালের সামনে জড়ো হয়ে খুনিদের বিচার চেয়ে জটিকা মিছিল করেন। এসময় তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানান। নিহতের পরিবার বলছে, পারিবারিকভাবে আলোচনা করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
১২ এপ্রিল ২০২৬
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
২৯ মার্চ ২০২৬
