সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল
ডেস্ক রিপোর্ট
299
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪ | ০৪:১০:১৮ এএম
ফাইল-ফটো
সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকার অনৈতিক সুবিধা দিয়ে সামিটের সঙ্গে এই চুক্তি করেছিল।
সোমবার সামিট গ্রুপ জানিয়েছে, তারা চুক্তি বাতিলের কাগজ পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে চুক্তিটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।চুক্তি বাতিলের প্রতিবাদ জানিয়েছে সামিট গ্রুপ। লিখিত বক্তব্যে তারা বলছে, ‘এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে। বাংলাদেশে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে দীর্ঘ মেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রমাণ রয়েছে এই গ্রুপের৷’
শেখ হাসিনা সরকারে বিরুদ্ধে বিশেষ বিবেচনায় সামিট গ্রুপকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ একাধিক বড় বড় প্রকল্পে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের বিরুদ্ধে বিদেশে বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। এমনকি তিনি বাংলাদেশের নাগরিকত্বও ছেড়ে দিয়েছেন।
চলতি বছরের ৩০ মার্চ পেট্রোবাংলা ও সামিট গ্রুপ বাংলাদেশে এই এফএসআরইউ নির্মাণে চুক্তি সই করে। টার্মিনাল নির্মাণের পাশাপাশি ২০২৬ সালের শেষে নিজেরা বছরে দেড় মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করার চুক্তিও করেছিল তারা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
