ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ের এক মাস,‘শহীদি মার্চ’কর্মসূচি ঘোষণা


ডেস্ক রিপোর্ট
296

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৯:২৩ এএম
আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ের এক মাস,‘শহীদি মার্চ’কর্মসূচি ঘোষণা ফাইল-ফটো



স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আজ এক মাস পূর্ণ হয়েছে। ছাত্র-জনতার বিজয়ের মাস পূর্তি উপলক্ষ্যে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ সময় হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন। মূলত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার সমর্থনে সরকার গঠন করে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে দেশব্যাপী চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে নতুন কর্মসূচি নিয়েছে গণ-অভ্যুত্থানের নেতারা। সারা দেশের আন্দোলনকারীদের সংগঠিত করতে দেশব্যাপী সফর করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গতকাল বুধবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি উল্লেখ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, সকল বিভাগ, জেলা ও  উপজেলা শহরে সমন্বয়করা কয়েকটি দলে ভাগ হয়ে সারা দেশে সফর করবে।  এদিকে সংবাদ সম্মেলনে আজ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে শহীদি মার্চ করার ঘোষণা দিয়েছে সমন্বয়ক সারজিস আলম। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ হবে।

আবু বাকের মজুমদার বাকের আরও বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিকভাবে পুনর্গঠন করা হবে। পুনর্গঠন করতে আমরা সমম্বয়করা কয়েকটি দলে ভাগ হয়ে সারা দেশে সফর করব। সফরের সময় আমরা মানুষের কথা শোনার চেষ্টা করব। আমরা মধ্যস্থতাকারী হব। জনগণের কথা শুনব এবং তা সমাজে ছেড়ে দেব। আশা করি, সমাজের মানুষ তা বাস্তবায়নে সহায়তা করবে। 

সারজিস আলম মার্চে শহিদদের স্মরণ করে ছবি, উক্তিসহ বিভিন্ন স্মারক নিয়ে ছাত্র-জনতাকে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা নিজ জায়গা থেকে শহীদি মার্চে অংশ নেবে। এছাড়া ঢাকা মহানগরসহ দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের উদ্যোগে শহীদি মার্চ পালিত হবে। সরকার পতনের এক মাসের পূর্তি উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনের শহিদদের ছবি থাকতে পারে। যে কথায় অনুপ্রাণিত হয়ে ছাত্র-জনতা শহিদ হয়েছে, সেসব কথা প্ল্যাকার্ডে থাকতে পারে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কী চাই এসবও থাকতে পারে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক লুত্ফর রহমান, তরিকুল ইসলাম, হাসিব আল ইসলামসহ প্রমুখ।

এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিগত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে আসিন অনেকে পদত্যাগ করেন। কোনো কোনো কর্মকর্তাকে দেওয়া হয় অব্যাহতি। নতুন সরকারকে প্রশাসন ঢেলে সাজানো, পুলিশ বাহিনী পুনর্গঠন, দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার প্রক্রিয়া শুরু করতে মামলা গ্রহণ ও আর্থিক খাত সংস্কারসহ নানাবিধ কাজ করতে হচ্ছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কাটিয়ে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনা ও অনিয়ম-লুটপাটে লোকসানে থাকা ব্যাংকগুলোতে সুশাসন ফিরিয়ে আনার কাজ করছে অন্তর্বর্তী সরকার।


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ