শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো রাশিয়া
ডেস্ক রিপোর্ট
412
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪ | ০৪:০৮:০৯ এএম
ফাইল-ফটো
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ৭ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।
ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে সেগুলোর মাত্রা ছিল কম।ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
