তুরস্ককে হারিয়ে ২০ বছর পর সেমিফাইনালে নেদারল্যান্ডস
ডেস্ক রিপোর্ট
417
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪ | ০৩:০৭:৩৪ এএম
ফাইল-ফটো
সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল তুরস্ক। গোল করে ম্যাচে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হলো মাত্র ৬ মিনিটের ব্যবধানে।বার্লিনে শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর ইউরোর সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস।
ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তুরস্ক। গুলের ডাচদের বল পাঠান ক্রস করে। বল সামিতের একদম মাথায় এসে পড়ল! হেডে গোল করে দলকে এগিয়ে দিলেন সামিত। প্রথমার্ধে বাকি সময়ে কোনো দলই বলার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি।দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফেরে নেদারল্যান্ডস। ৭০ ও ৭৬ মিনিটে দুটি গোল হজম করে ম্যাচে আর ফেরা হয়নি আরদা গুলেরদের।
৭০ মিনিটে মেম্ফিস ডিপের কর্নার থেকে ওয়ান-টু খেলে বক্সে ক্রস ফেলেন। হেডে গোল করেন ডাচ সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই। ছয় মিনিট পর ডেনজেল ডামফ্রিজ ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন তুরস্কের বক্সে। তুর্কি রাইট-ব্যাক মের্ত মুলডুর ডাচ তারকা কোডি গাকপোর কাছ থেকে বলটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়েছেন।
চলতি ইউরোয় এটি দশম আত্মঘাতী গোল।ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।অলিম্পিয়াস্তাদিওনের গ্যালারিতে ছিলেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তাঁর উপস্থিতিতে ডাচরা বল পাওয়া মাত্রই গ্যালারি থেকে দুয়ো দিয়েছেন তুরস্কের সমর্থকেরা। কিন্তু ম্যাচ জিতে সেমিফাইনা নিশ্চিত করেছে ডাচরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
