ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

খেলা ডেস্ক
490

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০২:৪৭ পিএম
বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ফাইল-ফটো

প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অসি মেয়েরা। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

এই সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যা চলবে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষের দিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সাথে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এই সিরিজ।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ