ট্রেনে করে যেদিন থেকে কক্সবাজার যাওয়া যাবে
ডেস্ক রিপোর্ট
443
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩ | ১১:১১:৫৫ এএম
ফাইল-ফটো
বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টায় এর উদ্বোধন করেন। পরে দুপুর দেড়টার দিকে কক্সবাজার থেকে ট্রেনে চেপে রামুতে যান প্রধানমন্ত্রী।
দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার।
এই রেলপথ উদ্বোধন হওয়ায় সকলের আগ্রহ কখন থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে এ রেলপথ। এ বিষয়ে রেল সচিব হুমায়ুন কবির বলেন, ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে যাওয়া যাবে আগামী ১ ডিসেম্বর থেকে।
এই রুটে ট্রেন চালু হলে, ঢাকা থেকে কক্সবাজার যেতে খরচ হবে মাত্র ১৮৮ টাকা। শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধনী প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ১ ডিসেম্বর শুধু আন্তঃনগর ট্রেন চালু হবে। পরে কমিউটার ও মেইল ট্রেন চালু হবে। এছাড়া ভবিষ্যতে এই রুটে পর্যটক কোচ চালু করা হবে। শুধু ঢাকা নয়, উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য অংশ থেকেও কক্সবাজারে রেলপথে আসা যাবে। এতে করে যোগাযোগের নতুন পথ উন্মোচন হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
