ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ডেস্ক রিপোর্ট
458

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ | ০৫:১০:৩৬ এএম
ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ফাইল-ফটো

facebook sharing button

twitter sharing button

print sharing button

বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার।

বাংলাদেশের জাতীয় মাছটির সর্বোচ্চ প্রজননকালীন সময় নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ সময়ে ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকবে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় ভারতীয় জেলেরা সেই সুযোগে মাছ ধরে নিয়ে যায়। এছাড়া সম্প্রতি ঝড়ের কারনে জেলেরা মাছ ধরতে না পারায় অনেকেই মহাজনের কাছে ঋণগ্রস্থ হবেন বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া ভারত ও বাংলাদেশে একই সময়ে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়ার দাবী জানান তিনি।

এদিকে মা ইলিশ রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে শরণখোলা মৎস সংশ্লিষ্ট বিভাগ।শরণখোলা উপজেলা মৎস কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন অক্টোবরে ভরা প্রজনন মৌসুম।তাই মা ইলিশ ডিম ছাড়তে সাগর ছেড়ে ছুটে আসে নদীতে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা।

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর- ২২ দিন ইলিশ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে।

মৎস কর্মকর্তা আরও বলেন, অবরোধ চলাকালীন সময় ভ্রাম্যমান আদালত সহ তাদের টিম বলেশ্বর নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত রাখবেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ