ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৮০০
ডেস্ক রিপোর্ট
622
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৯:০৭ এএম
ফাইল-ফটো
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর দেশে ডেঙ্গু জ্বরে ৮০৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৫৯৮ জন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে পাঁচজন ঢাকায় এবং নয়জন ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিলেন। আর নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ৮৮১ জন ঢাকার এবং ১,৭১৭ জন ঢাকার বাইরের।
এর আগে, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
