ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছে যারা

খেলা ডেস্ক
516

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৯:১১ এএম
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছে যারা ফাইল-ফটো

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাঁচা মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশ-শ্রীলঙ্কার মুখোমুখি ৫৩তম ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয় দিয়েই এশিয়া কাপ মিশর শুরু করে সাবিকবাহিনী। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোর নিশ্চিত টাইগাররা। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে বড় ব্যবধানে। এতে ফাইনালের পথ কঠিন হয়ে যায় হাথুরুসিংহের শিষ্যদের।

আজ ফাইনালে ওঠার মিশনে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচ জিতলে শিরোপা নির্ধারণী ম্যাচের আশা টিকে থাকবে আর হেরে গেলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। 

শ্রীলংকা একাদশ : পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ